দ. সুনামগঞ্জের লোকনাথ মন্দির ও থানায় সিসি ক্যামেরা স্থাপন

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জের পাগলা লোকনাথ মন্দিরে সিসি ক্যামেরার লাগানো হয়েছে। লোকনাথ মন্দির প্রতিষ্ঠাতা বীরেন্দ্র কুমার দাসের উদ্যোগে মঙ্গলবার বিকাল ৪টায় সিসি ক্যামেরা উদ্বোধন করেন দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান মো. নুরুল হক, দক্ষিণ সুনামগঞ্জ পুজা উদযাপন পরিষদ সভাপতি দিলীপ তালুকদার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি জগদীশ দে রানা, লোকনাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি মানিক লাল দাস, সাধারণ সম্পাদক নান্টু দাস, উপদেষ্টা কমিটির সদস্য বানু দাস, নির্মল দাস, কাজল দাস, মুক্তিযোদ্ধা নরেশ দাস, অবনী দাস প্রমুখ।
এদিকে দক্ষিণ সুনামগঞ্জ থানায় ব্যক্তি উদ্যোগে সিসি ক্যামেরা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টায় যুক্তরাজ্য প্রবাসী   
 চান মিয়া থানা অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নিকট সিসি ক্যামেরা সেট প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ সভাপতি তহুর আলী, সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, জেলা কৃষক লীগের অন্যতম সদস্য মো. জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী যুবলীগ সিনিয়র সহ সভাপতি প্রভাষক নুর হোসেন, আওয়ামী লীগ নেতা মো. আফরোজ মিয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা নুর আলম, মতিউর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা শাহীনুর আলম শাহীন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি জমিরুল ইসলাম মমতাজ, দক্ষিণ সুনামগঞ্জ থানার উপ পুলিশ পদির্শক মো. মাজহারুল ইসলাম, এসআই আকিকুল ইসলাম, ইউপি সদস্য জামিল আহমদ পায়েল, যুবলীগ নেতা সৈয়দ হোসেন জায়গীরদার রানা, আফজাল হোসেন প্রমুখ।