Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
দ. সুনামগঞ্জের ২৩ মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

দ. সুনামগঞ্জের ২৩ মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে

পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের ২৩ টি পূজা মণ্ডপে মঙ্গলবার সন্ধ্যায় দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস সম্পন্নের মাধ্যমে দেবী দুর্গার পূজা শুরু হয়েছে। আজ সপ্তমী থেকে থেকে আগামী শনিবার বিজয়া দশমী পর্যন্ত উপজেলার প্রতিটি ম-পে নামবে হাজারো ভক্তবৃন্দের ঢল। ঢাকের তালে মুখরিত থাকবে উপজেলার পূজাম-পগুলো।
উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের সনাতন সংঘের সাধারণ সম্পাদক কেশব দেব জানান, ‘আজ সারাদিন দেবী আমন্ত্রণের প্রস্তুুতি সম্পন্ন করে সন্ধ্যায় দেবী বোধন, আমন্ত্রণ ও অধিবাস সম্পন্ন করবো। কাল থেকে ভক্তরা আসবেন।’
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ তালুকদার জানান, ‘এ বছর দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ২৩ টি ম-পে পূজা উদযাপিত হবে। তার মধ্যে পাগলা ও জয়কলসে  ৬টি করে ১২টি, দরগাপাশা ও পশ্চিম বীরগাঁও-এ ৩ টি করে ৬টি, পাথারিয়া ও বীরগাঁও-এ ২টি করে ৪টি ও পূর্ব পাগলায় ১ টি ম-পে পূজা অনুষ্ঠিত হবে। আমাদের সকল প্রস্তুুতি সম্পন্ন হয়েছে।’
এদিকে, পূজায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী থাকবে আমাদের। সিভিল পোশাকে, মোবাইলকোর্ট ও ম-পে ম-পে পুলিশ থাকবে।’