দ. সুনামগঞ্জে ঈদগাহ্রে জায়গা নিয়ে সংঘর্ষে আহত ১৫

দ.সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের বাবনিয়া গ্রামে ঈদগাহ্ ও কবরস্থানের জায়গা নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছেন। আহতদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বাবনিয়া গ্রামের মাঠে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের বাবনিয়া গ্রামে সকালে বাবনিয়া গ্রামের মো. আব্দুল কাদিরের সাথে একই গ্রামের ময়না মিয়ার লোকজন গ্রামের ঈদগাহ্   ও কবরস্থানের জায়গা নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িত হয়। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছেন।
আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আল আমিন জানান, ‘ঈদগাহের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে উভয়পক্ষ বৃহস্পবিার সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে’।