দ. সুনামঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে ছাত্রলীগের উদ্যোগে জঙ্গির মদদদাতা অর্থ পাচারকারী তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার শান্তিগঞ্জ বাজারে সুনামগঞ্জ-সিলেট সড়কে মিছিল শেষে সমাবেশে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি তহুর আলীর সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আল মাহমুদ সোহেলের পরিচালনায় বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপির ব্যক্তিগত কর্মকর্তা হাসনাত হোসেন, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুক মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক নূর হোসেন, জেলা ছাত্রলীগের উপ-তথ্য গবেষণা বিষয়ক স¤পাদক পাভেল আহমদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ছদরল ইসলাম, দিলন আহমদ, মোশারফ হোসেন, জাহিদুল ইসলাম, জুনায়েদ হোসেন জাবেদ, বিশ্বজিৎ ,সমীরণ দাস, ছাত্রলীগ নেতা দিলীপ ,ইমরান, নোভেল, রবিউল, ছাদিকুল, পিয়াল, সোয়েব, মুয়াজ প্রমুখ।


