স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপির নেতৃত্বে দক্ষিণ সুনামগঞ্জে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসন ও বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধা-জনতাসহ কয়েক হাজার মানুষ এই মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন।
রবিবার বেলা ১১ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসন’র সামনে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে প্রায় দেড় কিলোমিটার লম্বা এই মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে এফআইভিডিভি মিলনায়তনে সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন- অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি, সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশীদ, মুক্তিযোদ্ধা সংসদ সুনামগঞ্জ জেলা ইউনিটের কমান্ডার নুরুল মোমেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবাদত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. তৈয়বুর রহমান চৌধুরী প্রমুখ প্রমুখ।
সমাবেশে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেন, ‘ইসলাম কোনদিন সন্ত্রাস ও জঙ্গিবাদকে সমর্থন করে না। যারা এসব জঙ্গিবাদী কার্যক্রমের নামে সন্ত্রাস সৃষ্টি করতে চায় তাদের প্রতিহত করবে বাংলাদেশের মানুষ’। তিনি শিক্ষার্থীসহ সকল তরুণ ও অভিভাবকদের সচেতন হওয়ার আহবান জানান।
উপজেলা নির্বাহী অফিসার মো. ইবাদত হসেনের সভাপতিত্বে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সমীর বিশ্বাসের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ, শায়খুল হাদীস মাওঃ নূরুল ইসলাম খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. তৈয়্যিবুর রহমান, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল আমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, সহ সভাপতি তহুর আলী, সাধারণ স¤পাদক আতাউ রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউসুফ আল আযাদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ স¤পাদক ও পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন, আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ কাজী সমিতি সভাপতি কাজী মাও আইয়ূব আলী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাও. আব্দুল কাইয়ূম, শিমুলবাক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, জকলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ স¤পাদক ও ডুংরিয়া উচ্চ বিদ্যালয়ের সকারী শিক্ষক মাও. নিজাম উদ্দীন খান, উপজেলা যুবলীগের আহবায়ক সেলিম রেজা, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও যুবলীগ নেতা প্রভাষক নূর হোসেন, শান্তিগঞ্জ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাও. জিয়াউর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, উপজেলা পুজা উদযাপন পরিষদের দপ্তর স¤পাদক জয়ন্ত তালুকদার পুল্টন, ইউপি সদস্যা সূলীতা রাণী প্রমুখ। সমাবেশ শেষে বিশ্বের শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন শায়খুল হাদীস মাওঃ নূরুল ইসলাম খান ।


