দ. সুনামগঞ্জে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
জেলার দক্ষিণ সুনামগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহ¯পতিবার সকাল ১০টায় উপজেলার হাজী আক্রম আলী দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে মাওলানা গুলজার আমদের সভাপতিত্বে এবং উপজেলা ইফার এমসি মাওলানা মিজানুর রহমান ও জিসি মাওলানা আসাদুজ্জামানের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা নিকাহ রেজিষ্ট্রার সমিতির সাংগঠনিক স¤পাদক ও দ. সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজী আক্রম আলী দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা হাসান আহমদ, সহকারী শিক্ষক হারেজ আলী, মাওলানা জিয়াউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন মাওলানা ফয়সল আহমদ, মাওলানা আব্দুল মুক্তাদির, মাওলানা নাজমুল ইসলাম জাহিদ, হাফিজ কামাল উদ্দিন, মাওলানা রুহুল আমীন, মাওলানা নাজমুল হুদা, মাস্টার এনামুল হক সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও গণ শিক্ষা কেন্দ্রের শিক্ষকগণ প্রমুখ।
প্রতিযোগিতা ও আলোচনা সভা শেষে বিজয়ীদের হাতে সনদ তুলে দেন অতিথিবৃন্দ।