বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আলী শামসুদ্দীন সভাপতিত্ব করেন।
শিক্ষক আব্দুল গনির সঞ্চালনায় বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের সুপার সালেহ আহমদ, দাতা সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল হাসিম, শিক্ষক আব্দুল হামিদ। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আকতার হোসেন।
- দ. সুনামগঞ্জে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা
- দোয়ারাবাজারের সুরমা ইউনিয়নের ৫নং ওয়ার্ডবাসীর দুর্ভোগ


