দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার ৯নং সুরমা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সদস্য পদ শূন্য থাকায় ওয়ার্ডের উন্নয়ন কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এজন্য ইউপি সদস্য পদে দ্রুত উপনির্বাচনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
জানা যায়, গত ৫ ডিসেম্বর ২০১৯ তারিখে ইউপি সদস্য আব্দুল মতিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। প্রায় দুই মাস ওয়ার্ডে সদস্য না থাকায় এলাকাবাসীকে নানা দুর্ভোগে পড়তে হচ্ছে । এছাড়া সরকারি বিভিন্ন উন্নয়ন কাজও ব্যাহত হচ্ছে এই ওয়ার্ডে।
এলাকাবাসী জানান, প্রায় দুই মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত এই ওয়ার্ডে উপ-নির্বাচনের কোন উদ্যোগ নেয়া হচ্ছে না। ওয়াডে মেম্বার না থাকায় মৃত্যু সনদ, উত্তরাধিকারী সনদ, জন্মনিবন্ধন, বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতা, বয়স্ক ভাতাসহ বিভিন্ন প্রয়োজনে ওয়াডবাসী সমস্যায় পড়তে হচ্ছে।
এছাড়া এলাকার রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হচ্ছে। অনতিবিলম্বে ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচনের দাবি জানান এলাকাবাসী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা বলেন, গত ১৯ ডিসেম্বর সংশ্লিষ্ট ওয়ার্ড শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করা হয়েছে। এখন নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করবেন উর্ধ্বতন কতৃপক্ষ।


