স্টাফ রিপোর্টার
পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরীর বার্ষিক সাধারণ সভা আজ শুক্রবার অনুষ্ঠিত হবে।
বিকাল ৫টায় লাইব্রেরী মিলনায়তনে রেজিষ্ট্রেশন অনুষ্ঠিত হবে।
এছাড়াও অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরীর মুক্তিযুদ্ধ পাঠাগার উদ্বোধন, বর্ষসেরা বই পাঠক পুরস্কার প্রদান, বাজেট ও সাধারণ সভা এবং আপ্যায়ন।
বার্ষিক সাধারণ সভায় পাঠাগারের সকল সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালেহ আহমদ।


