দ. সুনামগঞ্জে জাহাঙ্গীর আলমের মতবিনিময়

দ. সুনামগঞ্জ অফিস
আসন্ন সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ড (জয়কলস,শিমুলবাক,পূর্ব পাগলা, পশ্চিম পাগলা, পাথারিয়া ইউনিয়ন) সদস্য পদপ্রার্থী জাহাঙ্গীর আলমের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উজানীগাঁও গ্রামের নিজ বাড়িতে সদস্য পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমের বাড়ীতে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জয়কলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  মাসুদ মিয়া। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা বেগম, উপজেলা আওয়ামী লীগ নেতা জিএম সাজ্জাদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সুজন, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি প্রভাষক নুর হোসেন, জয়কলস ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, প্রেসক্লাব সভাপতি এম এ কাসেম প্রমুখ।