দ. সুনামগঞ্জে নবনির্বাচিত চেয়ারম্যান আক্তার হোসেন’র মতবিনিময়

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্য-সদস্যাদের মতবিনিময় সভা হয়েছে।
রবিবার সকালে পিঠাপসী গ্রামে নবনির্বাচিত চেয়ারম্যান মো. আক্তার হোসেন’র বাড়িতে সমাজসেবী লন্ডনপ্রবাসী মো. খালিক মিয়ার সভাপতিত্বে এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্য-সদস্যাবৃন্দ। এছাড়াও বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ।