শোক সংবাদ নুরুল ইসলাম

তাহিরপুর উপজেলার উওর বড়দল ইউনিয়নের শিমুলতলা চন্দ্রপুর গ্রামের মৃত মো. আমির উদ্দিনের ছেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক মো. নুরুল ইসলাম মাস্টার (৬০) রবিবার রাতে নীজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি—রাজিউন)। শারিরীক অসুস্থতাজনিত কারণে গত প্রায় তিন বছর ধরে তিনি শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ জোহর উওর চন্দ্রপুর মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে গ্রামের পঞ্চায়েতি কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে।