দ.সুনামগঞ্জে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে সভা

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কর্ম ও জীবন নিয়ে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার উজ জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন শরিফী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুক্তাদির হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সুকুমার চন্দ, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মাসুদ আহমদ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরে আলম সিদ্দিকী, প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সদস্য সামিউল কবির।
এসময় ভার্চুয়াল আলোচনা সভায় যুক্ত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, ইউআরসি ইন্সট্রাক্টর আব্দুল মান্নান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, উপজেলা মৎস্য অফিসার মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক রফিকুল ইসলাম, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, উপজেলা তথ্য অফিসার শাপলা আক্তার, উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, উপজেলা নির্বাহী অফিসের নাজির আবু বকর সিদ্দিক, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হাকিম, প্রেসক্লাবের সদস্য ছায়াদ হোসেন সবুজ প্রমুখ।