দ.সুনামগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) সকিনার আক্তারের যোগদান

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহকারী কমিশনার সকিনা আক্তার।
রবিবার (৮ আগস্ট) সকালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নতুন এই কর্মকর্তাকে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন নিজ কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর বিকালে তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় যোগদান করেন। এসময় তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার উজ জামান।