দ. সুনামগঞ্জ অফিস
দ. সুনামগঞ্জ উপজেলার পশ্চিমপাগলা ইউনিয়নের পাগলাবাজার এলাকায় ব্যাটারী চালিত অটোরিক্সা চলাচলের প্রতিবাদে ও বন্ধের দাবিতে রিক্সা শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের পাগলা বাজার ব্রীজের পূর্ব পাড়ে রিক্সা শ্রমিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে উপস্থিত ছিলেন রিক্সা শ্রমিক সমিতির সহ-সভাপতি মনর আলী, সাংগঠনিক সম্পাদক মতিন মিয়া, ফজল মিয়া, ক্রীড়া সম্পাদক আমিরুল হক, প্রচার সম্পাদক ময়না মিয়া, আইন সম্পাদক জমসিদ আলী, মানিক মিয়া, আলো সম্পাদক সাজু মিয়া, সদস্য জফর উদ্দিন, ফরহাদ মিয়া, সৈয়দুর রহমান, শাহ জাহান, মজিদ, আব্দুল আলীম, ফয়জুল হক, ফকির, উসমান, লালন সহ প্রমুখ।
- আচরণবিধি লঙ্ঘন ছাতকে ৪ চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা
- মরহুম হোসেন বখ্ত’র আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল


