দ. সুনামগঞ্জে মদ উদ্ধার

পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ পাগলা বাজার এলাকা থেকে ৩৮ বোতল অফিসার চয়েস মদ উদ্ধার করেছে। পুলিশ জানায় শুক্রবার সন্ধ্যা সাড়ে এস আই ওয়াসিম আল বারীর উপজেলার পাগলা বাজার এলাকার আব্দুন নুর এর     বাড়ীর পশ্চিম পাশের ডুবা থেকে ৩৮ বোতল অফিসার চয়েস মদ উদ্ধার করে। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। থানার ওসি আল আমিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।