দ.সুনামগঞ্জে মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আনোয়ার উজ জামান উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন। বুধবার সকাল ৯টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় দায়িত্ব পালনে সবার সহযোগিতা চান তিনি।
সভায় মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, ডেপুটি কমান্ডার রাধাকান্ত তালুকদার, মুক্তিযোদ্ধা মসদ আলী, তারিফ আলী, সুশীল ব্যানার্জি, অঞ্জুন কুমার দাস, শের আলী, মফিজ আলী, মাখর আলী, পছন্দর আলী, সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, দপ্তর সম্পাদক ইয়াকুব শাহারিয়ার, সাংস্কৃতিক সম্পাদক এম এম ইলিয়াছ আলী, নির্বাহী সদস্য এম এ কাশেম চৌধুরী, সামিউল কবির, ছায়াদ হোসেন সবুজ।
বক্তব্য রাখেন উপজেলা ইমাম মোয়াজ্জিন পরিষদের সভাপতি শায়েখ মাওলানা জামাল উদ্দীন, হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান পরিষদের সাধারণ সম্পাদক ননী গোপাল দাস।