দ. সুনামগঞ্জে যুবদলের সম্মেলন অনুষ্ঠিত

পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জে যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার পাগলাবাজারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আবদুল মান্নান।
উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কামাল পারভেজ সাজন ও যুবদল নেতা ছালিক আহমদের যৌথ পরিচালায় ও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. সোহেল মিয়ার সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন জেলা যুবদলের আহ্বায়ক আনছার উদ্দিন।
প্রথম অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাড. মামুনুর রশিদ কয়েছ, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ যুবদলের সভাপতি কাজী মেরাজ, উপজেলা বিএনপির সহ সভাপতি এবাদুর রহমান এবাদ, সাধারণ সম্পাদক নূর আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন, আবদুর রশিদ, তুরণ খাঁন, ফরিদ আহমদ, মনোয়ার হোসেন মিন্টু, বাহা উদ্দিন ইকবাল, মুরাদ আহমদ চৌধুরী, উপজেলা যুবদল নেতা মুহিবুর রহমান মানিক, পূর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদল সভাপতি ডা. নুরুল ইসলাম, জয়কলস ইউনিয়ন যুবদল সভাপতি দিলোয়ার হোসেন জিয়াউর, দরগাপাশা ইউনিয়ন যুবদল সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, পাথারিয়া ইউনিয়ন যুবদল সভাপতি বাবুল হোসেন, পূর্ব পাগলা ইউনিয়ন যুবদলের সভাপতি রোকন উদ্দিন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, শিমুলবাঁক ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আহমদ, উপজেলা ছাত্রদল নেতা শহিদুল ইসলাম ও মামুনুর রশিদ মামুন।