দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের জয়কলস ইউনিয়নের আসামপুর গ্রামের ২শ ৫০টি পরিবারের পাশে দাঁড়িয়েছেন লন্ডন প্রবাসী আবদুস শাহিদ। খাদ্য সামগ্রী বিতরণ করেছেন গ্রামবাসীর মাঝে। শনিবার দুপুর ১২টায় ইউনিয়নের আসামপুর গ্রামে খেয়াঘাট সংলগ্ন স্থানে গ্রামের ২শ ৫০টি পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। খাদ্য সামগ্রীর মাঝে ছিলো চাল, ডাল, আলু, লবন ও তেল ও ৩টি মাস্ক। তার পরিবারের অর্থায়নে নিরাপদ দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ পরিচালনা করেন প্রবাসী আবদুস শহিদের দুই ছেলে হোসাঈন সায়েম ও হোসাঈন সোয়েব। বিতরণে সার্বিক সহযোগিতা করেন লন্ডন প্রবাসী আবদুস শাহিদের ছোটভাই, গ্রামের মুরব্বি কদর আলী।
এসময় অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদরস্থ পলাশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুস সোবহান, আসামপুর গ্রামের প্রাক্তন মেম্বার আরমুছ আলী, সমাজকর্মী ও লন্ডন প্রবাসী আবদুস শাহিদের ভাতিজা সাদিকুর রহমান মাসুম ও চরমহল্লা উচ্চ বিদ্যালয়ের সহ. শিক্ষক বদরুল আলম প্রমুখ।
খাদ্য সামগ্রী বিতরণের ব্যপারে প্রবাসী আবদুস শাহিদ বলেন, ‘এই মহামারিতে দরিদ্র, মধ্যভিত্ত ও নি¤œ মধ্যভিত্তরা মারাত্মক সমস্যায় আছে। দুই মাস ধরে দেশে আছি। দেশে সাধারণ মানুষের অবস্থা নিজের চোখে দেখছি। এই মহামারিতে সাধারণ মানুষ একেবারে অসহায় হয়ে পড়েছেন। আমি মনে করেছি তাদের পাশে দাঁড়ানো উচিৎ, তাই দাঁড়িয়েছি। মূলত আমার ছেলে সোয়েব ও সায়েম এই বিষয়টা প্রথম আমার সাথে শেয়ার করেছে। আমি আর আমার পরিবারের সকল সদস্যরা মিলে যেভাবে আমার গ্রামের মানুষের পাশে দাঁড়ানোর ছোট্ট এই চেষ্টা করেছি আমি আশা করবো সকল প্রবাসী ও বিত্তশালীরা এখন এইভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন। সত্যিই এখন তারা খুব অসহায়। কারো কাজ নেই। কাজ নেই মানে হচ্ছে যারা দিন আনে দিন খায় তাদের ঘরেও খাবার নেই।’
- আবুল কালামের উদ্যোগে সহস্রাধিক পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ
- ঢাকা-নারায়ণগঞ্জ থেকে জামালগঞ্জে আসা ৭ জন হোম কোয়ারেন্টিনে


