দ.সুনামগঞ্জে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে ভার্চ্যুয়াল আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে উপজেলা চত্বরে পুষ্পস্তবক অর্পন করে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসন।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ (শান্তিগঞ্জ) উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান, থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুক্তাদির হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মাসুদ আহমদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম ছিদ্দিকী, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দীন, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ,ডিএসবি অফিসার (এসআই) জিয়াউর রহমান, উপজেলা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত, উপজেলা যুবলীগ নেতা আফরোজ মিয়া, উপজেলা সমবায় অফিসের মোঃ নুর হোসেন মানিক প্রমুখ।
উপজেলা চত্বরে মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে বেলা ১১ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার উজ জামানের সভাপতিত্বে তার কর্ম ও জীবন নিয়ে স্মৃতিচারণ ভার্চ্যুয়াল আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান, থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুক্তাদির হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মাসুদ আহমদ, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দীন, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ।
সভায় অংশ গ্রহণ করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম ছিদ্দিকী, উপজেলা নির্বাচন অফিসার রেজাউল করিম রেজা, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, উপজেলা তথ্য অফিসার শাপলা আক্তার, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক, শিমুলবাক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, উপসহকারী কর্মকর্তা আবুল কালাম, জয়কল উজানীগাও সরকারী উচ্চ বিদ্যয়ের প্রধান শিক্ষক সচিন্দ্র চন্দ্র সরকার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, উপজেলা নির্বাহী অফিসের নাজির আবু বকর সিদ্দিক, উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হাকিম, উপজেলা নির্বাহী অফিসের অফিস সুপার খাদিজা আক্তার, প্রেসক্লাবের সদস্য ছায়াদ হোসেন সবুজ প্রমুখ।