দ. সুনামগঞ্জে সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদক বিরোধী সমাবেশ

দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জের আক্তাপাড়া মিনা বাজারে পুলিশ প্রশাসনের আয়োজনে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের সিনিয়র সহকারি পুলিশ সুপার মাহবুবুর রহমান।
উপজেলার দরগাপাশা ইউনিয়নের প্রবীণ আওয়ামী লীগ নেতা সৈয়দ সবুর আলীর সভাপতিত্বে ও থানার উপ পুলিশ পরিদর্শক ওয়াসিম আল বারীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দ. সুনামগঞ্জ থানার ওসি আল আমিন।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান   
 সিতাংশু শেখর ধর সিতু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহামান, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, আক্তাপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. মইনূল হক, দ. সুনামগঞ্জ থানা ওসি (তদন্ত) কাজী মোক্তাদির হোসাইন, আব্দুল মজিদ কলেজের প্রভাষক নুর হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, উপজেলা আওয়ামীলীগ নেতা আবাব মিয়া, জবর আলী প্রমুখ।