পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন লন্ডন প্রবাসী জামলাবাজ গ্রামের শিক্ষানুরাগী আসাদুজ্জামান আসাদ ও জেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী চঞ্চলা রানী দাশ। মঙ্গলবার বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে পৃথক সভায় কথা বলেন তারা। দুপুরে কথা বলেন চঞ্চলা রানী দাস ও বিকালে কথা বলেন আসাদুজ্জামান আসাদ।
বিকালের সভায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি মহিম উদ্দিন মহিমের
সভাপতিত্বে ও সদস্য আবু সঈদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরুল হক, গনিনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনসুর আলম, জয়কলস ইউনিয়নের সাবেক সদস্য গিয়াস উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. খসরুজ্জামান পাভেল, জমিয়ত নেতা মাও. খলিলুর রহমান, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ তাহিদ, সাহিত্য সম্পাদক মনিরুজ্জামান সুজন, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, অর্থ সম্পাদক শফিকুল ইসলাম ও নির্বাহী সদস্য জিলুল হক জিলু প্রমুখ।
- তাহিরপুরে ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স প্রজেক্টের অবহিতকরণ সভা
- বিশ্বম্ভরপুরে আইনশৃঙ্খলা সভায় মাদক প্রতিরোধ নিয়ে আলোচনা


