দ. সুনামগঞ্জ আইন শৃংখলা কমিটির মাসিক সভা

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. ইবাদত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির উদ্দিন, শিমুলবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন, পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক, পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ আল-আমিন, উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল হালিম, উপজেলা মৎস্য অফিসার সীমা রাণী বিশ্বাস, উপজেলা সমবায় অফিসার মো. মাসুদ আহমেদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল বারেক, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, অর্থ স¤পাদক সোহেল তালুকদার, আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, জয়কলস উজানীগাও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সচিন্দ্র চন্দ্র সরকার, হাজী আক্রাম আলী দাখিল মাদ্রাসার সুপার মাও. রফিকুল ইসলাম, পল্ল¬ী সঞ্চয় ব্যাংক দক্ষিণ সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক নিতীশ চন্দ্র বর্মন সহ প্রমূখ।
সভায় উপজেলা পাগলা বাজারে যানজট নিরশনে সকল প্রকার ব্যবস্থা ও মহাসড়কের জায়গা দখল করে যারা দোকান দিয়ে ব্যবসা করছেন সেই সব অসাধু ব্যবসায়ীদের উচ্ছেদ করতে সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সাথে উপজেলার আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা হয়।