পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় উপজেলা রাজমিস্ত্রি সমাজ কল্যাণ সংঘের কার্যালয় উদ্বোধন উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে পাগলা বাজারের হাইস্কুল এন্ড কলেজ মার্কেটে কান্দিগাঁও কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম ও খতিব শায়খ মাও. জামাল উদ্দিন ও পাগলা বড় জামে মসজিদের ইমাম ও খতিব মাও. রুহুল আমীনের যৌথ পরিচালনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে নবগঠিত রাজমিস্ত্রি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রহমত আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সুনামগঞ্জ জেলা ইমারত নির্মাণ কর্মী সংগঠনের যুগ্ম-স¤পাদক সাজু তালুকদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি আবদুল হেকিম, সুনামগঞ্জ সদর আওয়ামী লীগের সাবেক সাধারণ স¤পাদক তেরাব আলী, উপজেলা যুবলীগ নেতা রাজা মিয়া, জেলা ইমারত নির্মাণ কর্মী সংঘটনের সভাপতি শাহজাহান গাজী, সাধারণ স¤পাদক আবদুল মুকিত, জামালগঞ্জ নোয়াগাঁও বাজার রাজমিস্ত্রি সমাজ কল্যাণ সংঘের সভাপতি মিজানুর রহমান, কাঠইড় বাজার রাজমিস্ত্রি সমাজ কল্যাণ সংঘের সাধারণ স¤পাদক শহিবুর রহমান।
পরে জেলার নির্মাণ শ্রমিকদের ৩২তম কার্যালয়ের উদ্বোধন করেন অতিথিরা।


