ধর্মপাশায় বইয়ের পাঠ উন্মোচন

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় ‘চাঁদের হাট পাঠাগার’র উদ্যোগে স্থানীয় লেখকদের লেখা চারটি বইয়ের পাঠ উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার হাসপাতাল রোডস্থ ফারহানা জান্নাত খাদিজা গণমিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কবি কবি রইস মনরম। স্থানীয় কবি রঈস উদ্—দীন আহমদের সভাপতিত্বে ও শাকিল আহমেদ মুনের পরিচালনায় বক্তব্য দেন, সুফিয়া রহিম গণপাঠাগারের সভাপতি গোলাম রব্বানী, কবি সুমন মাহমুদ শেখ, তাপস তালুকদার রবিন, মো,. শহীদুল্লাহ, সোহেল আহম্মেদ প্রমুখ। এর আগে স্থানীয় কবি প্রয়াত শহীদুল্লাহ আকন্দ ও প্রয়াত পার্থ মল্লিকের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।