হাওরে ক্ষয়ক্ষতির প্রকৃত হিসাব তুলে না ধরার প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার
বাঁধ ভেঙে ফসল তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির হিসাবের সঠিক তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তুলে না ধরার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটি।
মঙ্গলবার দুুপুরে স্থানীয় একটি দৈনিক দৈনিক পত্রিকার কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ২ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙে ও নদীর পাড় উপছে ৩১ টি হাওরের প্রায় ২০ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। এই বিপুল পরিমাণে ধান তলিয়ে গেলেও পানি উন্নয়ন বোর্ড, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা নির্বাহী অফিসার রহস্যজনক কারণে ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য তুলে ধরছেন না।
সংবাদ সম্মেলনে বলা হয়, এখনও হাওরে ৫০ ভাগ ধান কাটা বাকী থাকলেও কাগজে কলমে ধান কেটে ফেলছেন তারা।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সুখেন্দু সেন, সাধারণ সম্পাদক বিজন সেন, সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা, জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বহলুল।