হাওরাঞ্চল হিসেবে খ্যাত সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও আংশিক ব্রাহ্মণবাড়িয়া জেলার ফসলহারা কৃষকদের পাশে সরকারকে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান।
তিনি বলেন, সঠিক সময়ে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ শুরু এবং শেষ না করার কারণে কৃষকদের এ অপূরনীয় ক্ষতি হয়েছে। এর দায় প্রশাসন ও পাউবোকেই নিতে হবে। কৃষকরা তাদের ফসল হারিয়ে দিশেহারা, এ অবস্থায় সরকারকে তাদের পাশে দাঁড়াতে হবে। নতুবা কৃষকদের পক্ষে ২০১৭ সালের মতো হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটি আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
প্রেসবিজ্ঞপ্তি
- হাওরে ক্ষয়ক্ষতির প্রকৃত হিসাব তুলে না ধরার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- বহিষ্কারাদেশ প্রত্যাহার : দলে ফিরলেন শান্তিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ


