ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় নৌকা ডুবে নিখোঁজ সেই কৃষক মো. সোহেল মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে ধারাম হাওর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। গত সোমবার সকাল সাড়ে আটটার দিকে ধারাম হাওরের গাগলাখালী ফসলরক্ষা বাঁধের ভাঙা অংশ ডিঙি নৌকা দিয়ে পার হওয়ার সময় পানির প্রবল ে¯্রাতে নৌকা ডুবে মো. সোহেল মিয়া নিখোঁজ হয়েছিলেন। পরে স্থানীয় এলাকাবাসী ও ধর্মপাশা পুলিশ উদ্ধার তৎপরতা সোহেলের সন্ধ্যান মিলেনি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধার করে। সোহেল মিয়া কৃষক উপজেলার জয়শ্রী ইউনিয়নের চাঁনপুর গ্রামের মৃত মজিদ আলীর ছেলে।
ধর্মপাশা থানার এসআই তপন চন্দ্র দাস মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।


