ধর্মপাশার সকল ইউনিয়ন যুবদলের কমিটি অবৈধ

জেলা যুবদলের আহবায়ক আনছার উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক এ.টি.এম হেলাল, যুগ্ম আহবায় অ্যাড. মামুনুর রশিদ কয়েছ এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, কেন্দ্রীয় যুবদলের নির্দেশ মোতাবেক ইউনিয়ন/উপজেলা/জেলা পর্যায়ে যাবতীয় কমিটি গঠন, পুনঃগঠন, সংশোধন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। সে মোতাবেক ধর্মপাশা উপজেলায় যে সকল ইউনিয়ন যুবদলের কমিটি গঠন করা হয়েছে তা সম্পূর্ণ অবৈধ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ধর্মপাশা উপজেলা যুবদলের সকল কার্যক্রম স্থগিত থাকবে। একই সাথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলার অন্যান্য উপজেলা ও পৌরসভায় কমিটি গঠন, পুনঃগঠন সংশোধন স্থগিত থাকবে। (প্রেস বিজ্ঞপ্তি)