ধর্মপাশা প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ৭১টি বৃক্ষ রোপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু চত্ত্বর থেকে জতি মিয়া চত্ত্বর পর্যন্ত এসব বৃক্ষ রোপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রোকন, মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ মজুমদার, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর কবির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, উপজেলা যুবলীগ নেতা তরিকুল ইসলাম পলাশ প্রমুখ। এর আগে সকাল ৬টায় স্থানীয় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।


