ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস এবং স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় গণমিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস এর পরিচালনায় এতে অন্যান্যের মাঝে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, সহ-সভাপতি মো. ফখরুল ইসলাম চৌধুরী, আব্দুল হাই তালুকদার, মো. নাজিম উদ্দিন তালুকদার সাংগঠনিক সম্পাদক দেনিয়ার হোসেন খান পাঠান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেরদৌসুর রহমান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, সেলবরষ ইউপি আওয়ামী লীগের সভাপতি শাহ আলা উদ্দিন, জয়শ্রী ইউপি আওয়ামী লীগের সভাপতি মাধব চন্দ্র সরকার, পাইকুরাটি ইউপি আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, সুখাইড় রাজাপুর উত্তর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল বারী চৌধুরী বাচ্চু, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক শাহ আলী আকবর, সভাপতি মোজাম্মেল হোসেন রোকন, সহ-সভাপতি মাঈন উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাড. ইকরাম হোসেন, জাতীয় শ্রমিক লীগের উপজেলা শাখার সভাপতি সাফায়েত হোসেন লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।


