ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনকে দলীয় মনোনয়ন দেওয়ায় ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের একাংশের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল এগারটায় স্থানীয় দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে ধর্মপাশা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় কার্যালয়ে এসে মিলিত হয়। পরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামীম আহমেদ মুরাদ, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলী আকবর, উপজেলা ছাত্রলীগ নেতা মোহিত লাল তালুকদার মুন ও ধর্মপাশা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব তালুকদার প্রমুখ।
- ফিদেল, তোমার মৃত্যু আমাদের চেতনাকে আরও শাণিত করবে
- প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব কামাল, থাকছেন আজাদও


