ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় ইয়াবাসহ মোবারক হোসেন নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় উপজেলার পাইকুরাটি ইউনিয়নের কুর্শিবাড়ী গ্রামের পেছন থেকে তাকে আটক করে পুলিশ। মোবারক হোসেনের বাড়ি ওই ইউনিয়নের বেখইজোড়া গ্রামে।
ধর্মপাশা থানার এসআই অজয় চন্দ্র রায় জানান, ওইদিন কুর্শিবাড়ী গ্রাম সংলগ্ন সড়কে ওইদিন সন্ধ্যায় মোবারক হোসেন ও তার সহযোগী রাব্বী তালুকদার ইয়াবা বিক্রি করছিল। পুলিশ পোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবাসহ মোবারক হোসেনকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাব্বী তালুকদার পালিয়ে যায়। এ ঘটনায় ওই দুজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে।


