ধর্মপাশায় উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার দুপুরে উদীচীর ধর্মপাশা উপজেলা শাখা সংসদের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি চয়ন কান্তি দাস।
সংগঠনের দপ্তর সম্পাদক এমএমএ রেজা পহেলের পরিচালনায় এতে বক্তব্য দেন, সাংবাদিক সালেহ আহমদ, এনামুল হক এনাম, সংগঠনের সাধারণ সম্পাদক এনামুল হক এনি, সাংগঠনিক সম্পাদক সাজিদুল হক সাজু, সদস্য কবির আহমেদ, রেজাউল কবির, লিপু মজমদার,   
রাজিব তালুকদার, রাহুল দাস, সজল কান্তি সরকার ও বাউল কবি বাবুল মিয়া প্রমুখ।
পরে উদীচীর স্থানীয় শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন।