ধর্মপাশা প্রতিনিধি
‘মুজিববর্ষের অঙ্গীকার, রাস্তা হবে সংস্কার’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ধর্মপাশা উপজেলা এলজিইডির গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাসের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলার সদর ইউনিয়নের হলিদাকান্দা গ্রাম সংলগ্ন ধর্মপাশা-জয়শ্রী সড়কে এর উদ্বোধন করে এলজিইডির ধর্মপাশা উপজেলা প্রকৌশলী মো. আরিফ উল্লাহ খান। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপ-সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, মো. মনিরুল ইসলাম মুন্সি, হেমলিপ প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী সালাহ উদ্দিন, এলসিএস সুপারভাইজার মো. আলী আফজাল, আরইআরএমপি-০৩ প্রকল্পের নারী কর্মী, উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে কর্মরত অন্যান্য সকল কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম প্রতিনিধিসহ আরো অনেকেই।


