বন্যায় ক্ষতিগ্রস্তদের রেডক্রিসেন্ট সোসাইটির সহায়তা

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তরের উদ্যোগে সুনামগঞ্জ রেডক্রিসেন্ট সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জাহাঙ্গীরনগর ইউনিয়নে ২৩৯ পরিবারের মধ্যে প্রতি পরিবার ৪,৫০০ টাকা স্থানীয় পোস্ট অফিসের মাধ্যমে বিতরণ করেছে।
এছাড়াও পরিবার সবজী বীজ ঢেরস-১০ গ্রাম, করলা ১০ পিস, শশা ২০ পিস, লাউ ১০ পিস, বরবটি ২৫ গ্রাম, লালশাক ২৫ গ্রাম, পুঁইশাক ২৫ গ্রাম ও মিষ্টিকুমড়া ১০ পিস বিতরণ করা হয়েছে।
পর্যায়ক্রমে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ টি পরিবারের মধ্যে এসব বিতরণ করা হবে। সুনামগঞ্জ পৌর শহরের বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের হল রুমে এসব বিতরণ করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিছবাহ এমপি।
এসময় উপস্থিত ছিলেন জেলা রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাভোকেট মতিউর রহমান পীর, সিলেট ডাক বিভাগের সুপার মো. আকাস উদ্দিন, সুনামগঞ্জের পোস্ট মাস্টার মো. আব্দুল মালেক, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির কার্যনিবার্হী সদস্য সিরাজুর রহমান সিরাজ, জাপা নেতা রশিদ আহমদ, কেন্দ্রীয় শিক্ষক নেতা মো. রুহুল আমিন, ইউনিট লেভেল অফিসার কনিকা তালুকদার, এনডিআরটি সদস্য মাহবুরর রহমান, মো. আব্দুর রাকিব, আজীবন সদস্য আলমতাজ বেগম রুপি, সিনিয়র যুব সদস্য সেরুজ্জামান সেরু, আব্দুস সালাম, যুব প্রধান মাছুম আহমেদ প্রমুখ।