ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার মধ্যনগরের শালদিঘা হাওরের গোবরিয়া নামক খালে রাবার ড্রাম স্থাপনের দাবিতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সিপিবি মধ্যনগর থানা শাখার উদ্যোগে রোববার দুপুরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবির সুনামগঞ্জ জেলার কমিটির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার। বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. আছহারুল ইসলাম আরজু, জেলা কমিটির সদস্য জয় কৃষ্ণ সরকার ও মধ্যনগর থানা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল প্রমুখ।


