ধর্মপাশায় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ধর্মপাশা প্রতিনিধি
ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নে ধর্মপাশা উত্তর পাড়া খেলার মাঠে টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলাটি সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। উত্তর পাড়া ক্রিকেট স্পোর্টিং ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করে। ফাইনাল খেলায় নবীন স্পোর্টিং ক্লাব অগ্নিবাণী স্পোর্টিং ক্লাবকে তিন উইকেটে পরাজিত করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা তরিকুল ইসলাম পলাশ, মোস্তাক আহমেদ, শামীম আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহিত লাল তালুকদার মুন,ধর্মপাশা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব তালুকদার, প্রথম আলোর ধর্মপাশা প্রতিনিধি সালেহ আহমদ, সুনামকণ্ঠ প্রতিনিধি চয়ন কান্তি দাস, দৈনিক আমাদের সময় ও দৈনিক উত্তরপূর্ব প্রতিনিধি সাজিদুল হক সাজু ও সুনামগঞ্জের ডাক প্রতিনিধি এম.এম.এ রেজা পহেল প্রমুখ।