বহুজাতি পণ্য প্রদর্শনী মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার
বহুজাতি পণ্য প্রর্দশনী মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার রাতে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
শহরের ঐতিহ্য জাদুঘরের আদিবাসী মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে ১মাস ব্যাপী চলবে এই মেলা। এ সময় উপস্থিত থাকেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান, আদিবাসী মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি রাখি মনি সিনহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, ৬নং ওয়ার্ডের জেলা পরিষদের সদস্য তরিকুল ইসলাম দাউদ, সাবেক কলি তালুকদার আরতি প্রমুখ।