ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্ট-পুষ্টকরণ প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপি খামারীদের প্রশিক্ষণ শুরু হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে বুধবার বেলা সাড়ে এগারোটায় ওই দপ্তরের মিলনায়তনে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম মিয়া। এতে ২৫ জন খামারী অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণের প্রথম দিনে গরু মোটাতাজা করণ, গরুর বিভিন্ন রোগবালাই, ঘাস চাষ সম্পর্কে আলোচনা করা হয়।


