ধর্মপাশা প্রতিনিধি
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ধর্মপাশায় হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামত প্রকল্প কাজ বাস্তবায়নের লক্ষে পিআইসি গঠনের উদ্দেশ্যে গণশুনানি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন গোলকপুর বাজারে হাওর প্রকল্পের ডুবন্ত বাঁধ বাস্তবায়ন ও মনিটরিং ধর্মপাশা উপজেলা কমিটি এই সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবু তালেব। সভায় বক্তব্য দেন, জেলা পানি উন্নয়ন বোর্ডের সহকারি প্রকৌশলী ও হাওর প্রকল্পের ডুবন্ত বাঁধ বাস্তবায়ন ও মনিটরিং উপজেলা কমিটির সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, ওই কমিটির সদস্য গোলাম আজহারুল ইসলাম দিদার, এম.এম.এ রেজা পহেল, জুবায়ের পাশা হিমু প্রমুখ।


