সেমিফাইনাল নিশ্চিত সদরের

স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে দিরাই উপজেলাকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করছে সুনামগঞ্জ সদর উপজেলা।
শনিবার বিকেলে জেলা স্টেডিয়ামে খেলা শুরুর ৫ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে নিয়ে যান সুনামগঞ্জ সদর উপজেলার কফিউল। খেলার প্রথমার্ধে সুনামগঞ্জ সদর উপজেলার হয়ে দ্বিতীয় গোল করেন ইকবাল। ২ গোলে এগিয়ে থাকা সদর উপজেলার প্রথমার্ধে খেলা শেষ হওয়ার আগে দিরাই উপজেলার হয়ে গোল করেন দিরাই উপজেলার ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুজন। প্রধমার্ধের খেলা ২-১ গোলে শেষ হলেও দ্বিতীয়ার্ধে দুই দলের খেলোয়াড়রা আক্রমণ ও পাল্টা আক্রমণ চালালেও কোনো গোল করতে পারেনি ।
খেলা শেষে বিজয়ী দলের মধ্যে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, ক্রীড়া সংস্থার সদস্য ও কাবাডি বিভাগের সভাপতি প্রদীপ পাল নিতাই, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. আবুল হোসেন, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বার, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লা, ক্রীড়া সংগঠক রেজওয়ানুল হক রাজা, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল নোমান, জুনেদ আহমদ, জিএম তাশহিজ প্রমুখ।
সুনামগঞ্জ সদর উপজেলা ও দিরাই উপজেলার খেলায় ম্যাচ সেরা হয়েছেন সদর উপজেলার খেলোয়াড় কফিউল।