ধর্মপাশায় গৃহবধূর মৃত্যু নিয়ে ধুম্রজাল

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় হালিমা আক্তার বিউটি (২২) নামের এক গৃহবধূর মৃত্যু নিয়ে ধূ¤্রজালে সৃষ্টি হয়েছে। গৃহবধূ ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের গড়াকাটা গ্রামের বাসিন্দা সাদেক মিয়ার স্ত্রী। সাদেকের পরিবারের লোকজন এ ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাইলেও গৃহবধূর পরিবারের পক্ষ থেকে এটিকে হত্যাকান্ড বলে দাবি করা হচ্ছে। সোমবার দুপুরে মধ্যনগর থানা পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
গৃহবধূর চাচা একই ইউনিয়নের সাউদপাড়া গ্রামের বাসিন্দা মো. ইউনূছ আলী বলেন, ‘অর্থের লোভে পড়ে আমার ভাতিজীকে তার স্বামী ও তার পরিবারের লোকজন মিলে মারধর করে রোববার সন্ধ্যা সাতটার দিকে মেরে ফেলেছে। পরে এটিকে তারা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চালায়।’
মধ্যনগর থানার ওসি মাজহারুল হক বলেন, গৃহবধূর স্বামী সাদেক মিয়া ও তাঁর পরিবারের কাউকেই বাড়িতে পাওয়া যায়নি। ওই গৃহবধূর লাশ উদ্ধার করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।