ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলায় এবারের জেএসসি পরীক্ষায় ৪৪ জন পরীক্ষার্থী বৃত্তি পেয়েছে। গত সোমবার জেএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বৃত্তির ফলাফল প্রকাশিত হয়।
জনতা মডেল উচ্চ বিদ্যালয় থেকে ৬ জন, গাছতলা উচ্চ বিদ্যালয়ে ৫ জন, বাদশাগঞ্জ পাবলিক উচ্চ বিদ্যালয়ে ২ জন, মধ্যনগর বিপি হাই স্কুল এন্ড কলেজে ২৬ জন, মহিষখলা উচ্চ বিদ্যালয়ে ২ জন, ভোলাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ১ জন, আবিদনগর উচ্চ বিদ্যালয়ে ও গলহা উচ্চ বিদ্যালয় থেকে ১ জন পরীক্ষার্থী বৃত্তি পেয়েছে। তবে গলহা উচ্চ বিদ্যালয় থেকে এবারই প্রথম জেএসসিতে বৃত্তি পেয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
- সিলেটের চা ও রাবার শ্রমিকনেতা জয় মাহাত্ম কুর্মীর মুক্তি দাবি
- জাতিসংঘের তথ্যসমাজ পুরস্কার পেলো বাংলাদেশ


