ধর্মপাশায় ট্রেনে কাটা পড়ে শিক্ষকের মৃত্যু

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার গাছতলা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক বাদল কুমার তালুকদার  (৩৮) ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়েছেন। সোমবার সকালে নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের দুইশত গজ দূরে এই ঘটনা ঘটে। ত্াঁর বাড়ি উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়ারচাপুর গ্রামে। চিকিৎসার জন্য তিনি ময়মনসিংহে যাচ্ছিলেন বলে জানা গেছে।
জানা যায়, সোমবার সকালে বাদল কুমার তালুকদার মোহনগঞ্জ থেকে ময়মনসিংহগামী চলন্ত লোকাল ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে       পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে সাময়িক চিকিৎসা দেন। পরে তাঁর স্বজনেরা উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অবস্থার অবনতি হলে মধ্যবর্তী নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাছতলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমিত তালুকদার জানান, তাঁর এই অকাল মৃত্যু আমরা কোনো ভাবেই মেনে নিতে পারছি না। আমরা সবাই শোকাহত।