ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার ইউএনওর পদটি তিন মাস ধরে শূন্য রয়েছে। ফলে উপজেলা প্রশাসনের কাজকর্মে বিরাজ করছে স্থবিরতা।
জানা যায়, গত বছরের ১৭ অক্টোবর ইউএনও ম্হোাম্মদ নাজমুল হক অন্যত্র বদলী হলে এই পদটি শূন্য হয়। পরে ওই বছরের ১৭ নভেম্বর থেকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইয়াছিন কবীর ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
সহকারি কমিশনার (ভূমি) মো. ইয়াছিন কবীর বলেন, দুটি পদে কাজ করতে কিছুটা সমস্যা হলেও চেষ্টা করছি সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, এ সমস্যা সমাধানের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত ভাবে জানানো হয়েছে।


