ধর্মপাশায় দুই দিনব্যাপি কৃষি মেলার উদ্বোধন

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় দুই দিনব্যাপী গ্রামীণ কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাঁকাতলা
সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন। বেসরকারি সংস্থা কারিতাস ময়মনসিংহ অঞ্চল এর জলবায়ু সহনশীল কৃষি প্রকল্পের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংস্থার আঞ্চলিক পরিচালক অপূর্ব ¤্রং।
সংস্থার সমাজ সংগঠক এমএ মাসুদের পরিচালনায় এতে বক্তব্য দেন, পাইকুরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিল্লাল হোসেন, মধ্যনগর থানার ওসি মাজহারুল ইসলাম, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যন আকরাম হোসেন, সাইদুর রহমান, সংস্থার কর্মসূচি কর্মকর্তা অসিম মানকিন, প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা প্রীতি রিচিল। মেলায় বিভিন্ন জাতের ধান ও ফলের বীজ, ফল, শাক সবজির ৩২টি স্টল স্থান পেয়েছে।