ধর্মপাশায় পথসভা

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ধর্মপাশা সদর ইউনিয়নের মহদীপুর বাজারের সামনের সড়কে শনিবার বিকেলে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। মহদীপুর গ্রামের মুরুব্বী ফজলুল হকের সভাপতিত্বে আওয়ামী লীগ মনোনীত ধর্মপাশা সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম চৌধুরীর পক্ষে নৌকা প্রতীকে ভোট চাইতে এ পথ সভার আয়োজন করা হয়। এ সময় বক্তব্য ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকুল হাসান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলমগীর কবির, ধর্মপাশা উপজেলা মুক্তিযোদ্ধা  কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রুহুল আমিন তালুকদার, উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদ আরিফুর রহমান মজুমদার দিলীপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের পাশা হিমু, নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়ন পরিষন পরিষদ চেয়ারম্যান শাহ মাহবুব মুর্শেদ কাঞ্চন, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও মাঘান শিয়াধার ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, ও চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম চৌধুরী প্রমুখ।