বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে আসন্ন ৮ম শ্রেণীর জেএসসি পরীক্ষার্থীর অভিভাবকবৃন্দকে নিয়ে শনিবার এক অভিভাবক মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রমজান আলীর সভাপতিত্বে ও শিক্ষক আবু হানিফের পরিচালনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু, পরিচলনা কমিটির সদস্য ইয়াহিয়া রহমান তালুকদার, দাতা সদস্য আব্দল মছব্বির, পিটিএ সভাপতি স্বপন কুমার বর্মন, সহকারি প্রধান শিক্ষক আহসান হাবিব, সিনিয়র শিক্ষক চন্দ্র শেখর দাশ, ভারতি রানী পাল, শিক্ষক শেখ মোশারফ হোসেন বাবলু, অভিভাবক নুরুল আমিন, রোজি বেগম প্রমুখ।