ধর্মপাশায় পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় পুকুরের পানিতে ডুবে চাঁদ মিয়া (৬) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত চাঁদ মিয়া উপজেলার নোয়াবন্দ নূরানী ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ও সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের বাসিন্দা আলী হাসানের ছেলে। সোমবার দুপুরে মাদ্রাসা  
সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।  
জানা যায়, চাঁদ মিয়া ওইদিন বেলা সাড়ে ১২টার দিকে মাদ্রাসা সংলগ্ন পুকুরে একাকী গোসল করতে গেলে পা পিছলে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। পরে দুপুর দুইটার দিকে তাকে ভাসমান অবস্থায় সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চাঁদ মিয়াকে মৃত ঘোষণা করেন।
ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী এ মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।